দয়ার বাজার-ধলাই ব্রিজ যাতায়াত রাস্তা বন্ধে সমালোচনা ঝড়,বিকল্প রাস্তার ব্যবস্থা করলেন অখিল বিশ্বাস।

0
151

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার-ধলাইব্রীজ রাস্তার পূননির্মান কাজ চলমান থাকায় এবং হঠাৎ করে যাত্রীবাহী গাড়ি বন্দ হওয়ার ফলে যাত্রী এবং স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়,সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
বিষয়টি নজরে আসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের।গতকাল রবিবার সরজমিন পরিদর্শন করে স্থানীয়দের সাথে আলোচনা করে বিকল্প রাস্তা দ্রুত করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
আজ সোমবার(১৬ জুলাই ২০২২) সকাল ৮টা থেকে দয়ার বাজার থেকে কলাবাড়ী পর্যন্ত বিকল্প রাস্তার জন্য কাজ শুরু করা হয়।উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস সরজমিন উপস্থিত থেকে কাজ করান এবং বিকালের দিকে সিএনজি/অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়।এ সময় দয়ার বাজার সিএনজি স্টেন্ডের সভাপতি মুহিবুর রহমান (মেম্বার) নিজে উপস্থিত থেকে রাস্তা বুঝে নেন।
বিকল্প রাস্তার ব্যবস্থা করায় স্থানীয়রা অখিল চন্দ্র বিশ্বাস এবং যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে যাতে কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান,কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন,যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়।প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দীন মিলন,ফখর উদ্দিন তালুকদার সহ প্রমুখ।


দয়ার বাজার-ধলাই ব্রিজ যাতায়াত রাস্তা বন্ধে সমালোচনা ঝড়,বিকল্প রাস্তার ব্যবস্থা করলেন অখিল বিশ্বাস।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here