
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
১৮ জুলাই ২০২২ তারিখ সোমবার সকাল ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলী”র সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ লোহাগাড়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভুইয়া, আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও, সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা,
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত এসএম হায়াতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন,তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খানম,প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান,শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ-সময় সাংবাদিক ও চেয়ারম্যান গন সভায় বক্তব্য রাখেন হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কমিটির সভাপতি এবং সাবেক প্রধান শিক্ষক লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বাবু মিত্তন জয়। পুরোহিত প্রদীপ আচার্য, এবং লক্ষীপাশা কালী মন্দিরের পুরোহিত সুকান্ত চট্রপাধ্যায়,
গুরুত্বপূর্ণ আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, এছাড়া ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান গুরুত্বপূর্ণ আলোচিত বক্তব্য রাখেন।
ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান তার বক্তব্যে বলেন দিঘলিয়ার ঘটনা প্রশাসন সহ আমরা শক্ত হাতে প্রতিহত করেছি সার্বক্ষণিক তাদের পাশে রয়েছি তাদের যা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ ক্ষতিপূরণ দিয়েছি তারপরেও তারা মিথ্যা তথ্য দিয়ে বিশ্বের কাছে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের পুড়ে যাওয়া ও ভাঙ্গা ঘর সংস্কার করার জন্য টিন বাঁশ মিস্ত্রী সহ পাঠিয়েছি কিন্তু তারা কাজ করতে না দিয়ে কিছু পোড়া থালাবাটি বাঁশ কাঠ বাড়ির সামনে ফেলে বিভিন্ন সংস্থা ও সাংবাদিকদের দেখিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে।
এ ছাড়া ও যে আকাশ সাহা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ কথা লিখেছে তার বাড়িতে কোনো প্রকার ঢিল পড়েনি? অথচ অন্য একটি বাড়ির ১টি মাত্র ঘর পুড়িয়েছে।এখানে গ্ৰাম্য রাজনৈতিক ক্রন্দন চলছে বলে ধারণা করছেন সচেতন মহল্লা বাসীর।
ঢাকা বসে সাংবাদিক গন লিখেছেন ওই গ্ৰামের বাড়ি ঘর সহ গ্ৰাম জালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, বাজার বন্ধ, বাড়ি থেকে মানুষ বের হতে পারছে না। এই সমস্ত কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আকাশ সাহার অপরাধ কে ধামাচাপা দিতে এই সমস্ত নাটোক সাজানো হয়েছে বলে মন্তব্য করেন লোহাগড়া উপজেলার সচেতন মহল।
প্রসাশনের কাছে লোহাগড়া বাসীর দাবি, ঘটনার সত্যতা নিশ্চিত করে সঠিক তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে লোহাগড়া উপজেলা বাসীর পূর্বের ন্যায় শান্তি ফিরিয়ে দিবেন।













