
যশোর জেলা প্রতিনিধি:
যশোরে ইজিবাইক চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার সহ চুরি হওয়া ইজিবাইক, ০৫ টি ব্যাটারী ও চোরাই ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টস উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত ইং ০৭/০৪/২২ তারিখ বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কের পশ্চিম পার্শ্বে থেকে কে বা কাহারা মোঃ রহমান (৪০), পিতামৃত- ইয়াছিন মোল্লা , সাং- ঘোপ জেলরোড, থানা- কোতয়ালী, জেলা- যশোর এর একটি ০৫ ব্যাটারী চালীত হলূদ রং এর বোরাক ইজিবাইক যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/= টাকা চুরি করিয়া নিয়া যায়। ঘটনা সংক্রান্তে মোঃ রহমান বাদী হয়ে এজাহার দিলে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করেন মামলা নং- ৩১, তাং- ০৭/০৪/২০২২ ইং- ধারা- ৩৭৯ পি.সি
উক্ত ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং চোরাই ইজিবাইকটি উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করেন ও কঠোর নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, পিপিএম, ওসি ডিবি যশোরের নেতৃত্বে এসআই শামীম হোসেন ও এসআই মোঃ সাদ্দাম হোসেনসহ একটি চৌকস টিম কোতয়ালী মডেল থানা ও ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ইং-১৯/০৭/২২ তারিখ চোর চক্রের ০২ সদস্য
(১) শরিফুল ইসলাম (২১), পিতা- কামরুল ইসলাম, গ্রাম-রামভদ্রপুর, থানা-চৌগাছা,,(২) শামিম মন্ডল @ কালু (২২), পিতা- ইব্রহীম মন্ডল, সাং- কাশিপুর, থানা- শার্শা, উভয়জেলা-যশোর দ্বয়কে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক অত্র মামলায় চুরি হওয়া ইজিবাইক, ০৫ টি ব্যাটারী ও চোরাই ইজিবাইকের বিভিন্ন খোলা পার্টস উদ্ধার করা হয়।













