
মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
উত্তর সিলেটের গণমাধ্যমকর্মীদের বৃহৎ সংগঠন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারিকুল ইসলাম। অসুস্থতা জনিত কারনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেনের স্থলাভিষিক্ত হলেন তারিকুল ইসলাম। গত ১৪ জুলাই দুপুর ১২ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মাসুক রানা (দৈনিক বণিক বার্তা / দৈনিক যুগভেরী), যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ (দৈনিক শুভ প্রতিদিন), কোষাধ্যক্ষ মীর আল মমিন (দৈনিক সিলেটের দিনকাল), পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন (সিলেট বানী/নিউনেশন), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এখলাছ আলী (ফটো সাংবাদিক জৈন্তাবার্তা), অফিস সম্পাদক কবির আহমদ (সিলেট মিরর), সদস্য যথাক্রমে কবির হোসেন (আমাদের অর্থনীতি), উমর আলী (ডেইলি আওয়ার টাইম), নোমান আহমদ (হাওর বার্তা) ও ইয়ামিন আহমদ (আমাদের মাতৃভূমি)।
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ শেষে তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সবার ঐক্য প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। কোম্পানীগঞ্জ প্রেসক্লাব উত্তর সিলেটের সংবাদকর্মীদের প্রধান আস্থার স্থল। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে উপজেলার সকল সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তারিকুল ইসলামকে দায়িত্ব হস্তান্তর শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল হোসেন জানান, অসুস্থতা আমার পিছু ছাড়ছেনা। তাই সংগঠনের সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছি। গণমাধমকর্মীদের প্রিয় সংগঠন নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখি। সুস্থ্য হয়ে খুব শিগ্রই সংগঠনের সব কার্যক্রমে ফিরে আসবো।













