
মো ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া বাজারে ট্রাক চাপায় সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৩ জন।
শুক্রবার (২২জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে
শহরতরীর পাঁচগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় সিএনজি অটোরিক্সার চালক ও এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। ট্রাকটি ছিলো নোয়াখালী মুখী আর সিএনজিটি ছিলো ফেনী মুখী।
তিনি জানান, নিহত ও পরিচয় এখনও পাওয়া যায়নি।












