
তাছলিমা আক্তার (নরসিংদী) রায়পুরা প্রতিনিধি:
বৃহস্পতিবার ২১ জুলাই রোজ বুধবার বেলা ১২ টায় রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতুলি গ্রাম সংলগ্ন বোরহান উদ্দিনের বাড়ির পাশের নদীতে এক ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
ভৈরব নৌ থানা উপপরিদর্শক রাসেল মিয়া সাংবাদিকদের জানান,স্হানীয়রা মেঘনা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর জানানো হয়, খবর পেয়ে ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের ফোর্স নিয়ে লাশ উদ্ধার করা হয়।
মৃত মহিলার বয়স আনুমানিক ৫০থেকে ৫৫ বছর হতে পারে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।













