অঞ্জলি দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ছাত্রী

0
90

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী ত্রয়ী দাস (২৩) অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করছেন বিভাগটির সভাপতি মো. লুৎফুল কবির।

সোমবার (৮ মার্চ) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ত্রয়ী দাস। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি মো: লুৎফুল কবির বলেন, গত বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ঢাকার গ্রীনরোডের বাসায় অঞ্জলি দিতে গিয়ে মোমবাতি থেকে অগ্নিদগ্ধ হন ত্রয়ী দাস। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান ত্রয়ীর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক-শিক্ষার্থীসহ পরিবারের লোকজনের মধ্যে।


অঞ্জলি দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ছাত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here