সীরাত কনফারেন্স সফল করতে গোলাপগঞ্জ উপজেলা যুব ও ছাত্র জমিয়তের সাথে মতবিনিময় সম্পন্ন

0
78

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

আসন্ন ১১ই আগস্ট (বৃহস্পতিবার) বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়ত আয়োজিত সীরাত কনফারেন্স সফলের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা,যুব ও ছাত্র জমিয়তের সাথে মতবিনিময় করেছেন যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধিদল।

মতবিনিময় সভায় উপস্থিত উভয় উপজেলার যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন উভয় উপজেলার সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে আগামিতে রাজনৈতিক সুফল অর্জিত হবে। আসন্ন সীরাত কনফারেন্স হবে উভয় উপজেলার সাংগঠনিক সমন্বয়ের সেতু বন্ধন।

শুক্রবার (৫আগস্ট) বিকাল ৩ ঘটিকায় গোলাপগঞ্জ পৌর শহরের সানরাইজ রেষ্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মনোওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাইম আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমদ,আরব আমিরাত প্রবাসী সাবেক ছাত্রনেতা হাফিজ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন,সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম,পাঠাগার সম্পাদক মাওলানা কামরুল হক,সদস্য আব্দুল্লাহ আল মামুন,রিজওয়ান আহমদ গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের আহবায়ক কমিটির সদস্য আব্বাস আল মাহমুদ,মাওলানা আফজল হোসাইন,হা মাওলানা সাদিকুর রহমান,মাওলানা জামিল আহমদ,মাওলানা আব্দুস সুবহান।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবুল কাসিম,সহ-সভাপতি আবু সালেহ উসমান,বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল্লাহ,বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের কলেজ বিষয়ক সম্পাদক ছোলাইমানুর রহমান,গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুআয়িজ তালহা,প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা,কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক নাসিম আহমদ,কলেজ বিষয়ক সম্পাদক জায়েদ আহমদ,পাঠাগার সম্পাদক আবু তাহের,অফিস সম্পাদক রাবেল আহমদ,সদস্য আফছার আহমদ,মাহমুদ হুসাইন প্রমুখ।


সীরাত কনফারেন্স সফল করতে গোলাপগঞ্জ উপজেলা যুব ও ছাত্র জমিয়তের সাথে মতবিনিময় সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here