
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পূণর্বাসের জন্য নগদ অর্থ বিতরণ করলো ছাত্র জমিয়ত বাংলাদেশ (৩নংওয়ার্ড)আঙ্গুরা মুহাম্মদপুর।
শুক্রবার (৫ আগস্ট) বাদ আসর ছাত্র জমিয়ত বাংলাদেশ (৩নংওয়ার্ড) শাখার সভাপতি মাওঃ তাজুল ইসলামের ব্যবস্থাপনায় এবং সকল সদস্যদের সহোযোগিতায় চারখাই ইউনিয়নের (৩নং ওয়ার্ড) দেউলগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে পূণর্বাসের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ (৩নং ওয়ার্ড) শাখার সভাপতি মাওঃ তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক সিদ্দিক উদ্দীন,সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম,উজান দেউলগ্রামের কৃতি সন্তান হাঃ মুবিনুল হক্ব সহ প্রমুখ।












