বৈশ্বিক সমস্যাগুলোকে সবাই মিলে সমস্যার মোকাবেলা করতে হবে: মাশরাফি

0
110

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তাঁর ফেসবুক ওয়ালে লিখে নড়াইল বাসিকে জানিয়েছেন,
বৈশ্বিক সমস্যা গুলোকে সবাই মিলেই সমাধান করতে হবে।

তিনি আরও বলেন খুব কম সময় হলো এই পথে এসেছি, তারপরও চেষ্টা করেছি চেনা-জানা অনেককে সহায়তা করতে। যদিও আমি স্রেফ উসিলা মাত্র, উপকারটা তারা পেয়েছেন সরকারীভাবেই। অথচ আজ তাদের টাইমলাইনে শুধু তিরস্কার দেখছি।

একটা ব্যাপার বুঝতে পারছি, সুশীল হয়ে বেঁচে থাকা অনেক ভালো। শুধু ভোগ করবে আর সমস্যা এলে রাস্তা পাল্টে নেবে।

আরেকটা ব্যাপার না বললেই নয়, নিজের কিছু কাজকে সামনে তুলে ধরুন। শেখ হাসিনার উন্নয়ন নিয়ে যা বলছেন, অনেকে তো তা স্বপ্নেও করতে সাহস পায় না, বাস্তবে তো অনেক দূরের কথা।

ইনশাল্লাহ, এই সমস্যার সমাধানও প্রধানমন্ত্রী নিজেই করবেন, আর আপনি সুশীল হয়ে আবার আমার কাছে চলে আসবেন।


বৈশ্বিক সমস্যাগুলোকে সবাই মিলে সমস্যার মোকাবেলা করতে হবে: মাশরাফি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here