
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
৫আগস্ট রোজ শক্রুবার নরসিংদী জেলার রায়পুরা থানার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার উপর হামলা করেন ওই এলাকার শামসুর মেম্বার ও তার দলবল মিলে।ঘটনাস্থলে উপস্থিত লোকদের মতামত এটা একটা পূর্বপরিকল্পিত ছিল। আমরা এ বিষয়ে প্রশ্ন করি ওই এলাকার কিছু লোকজনকে। তারা জানান শামসুর মেম্বার একটা চক্রান্তের মাধ্যমে এই ঘটনা ঘটাতে পারে এটা তার পক্ষে কঠিন কোনো কাজ নয়।এলাকার বিভিন্ন মানুষকে উনি বিভিন্নভাবে হুমকি কিনবা ঠকিয়েছেন। মুজিতপুর বাসী কয়েকজনের মতে শামসুর মেম্বার নিজের ক্ষমতা দিয়ে অন্যদের বিভিন্নভাবে ক্ষতি করেছেন।বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়াকে উনি একদম পছন্দ করতেন না।তাই পূর্বপরিকল্পানা করে হামলা করা হয়।মেম্বারের মিসেস জনাবা জানান, এই ঘটনার পর উনার বাড়িতে ভাংচুর করে ওই পক্ষের কিছু লোক। কিন্তু ঘটনাস্হানে গিয়ে দেখলাম তেমন কোনো ভাংচুর করা হয়নি।১-২ টা ঘর হালকা কোপ দেওয়া আছে।আমাদের আরো জানান, বীর মুক্তিযোদ্ধার মিসেস তার স্বামী এখন ও খুব খারাপ অবস্থায় আসেন।উনার স্বামীর সাথে অন্যায়ের বিচার চেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর এবং প্রশাসনের দৃষ্টি আর্কষন করছেন। তিনি বলেন একজন মুক্তিযোদ্ধার উপর এই ভয়াবহ হত্যা পরিকল্পনা কারীদের উনি চরম থেকে চরম শাস্তি দাবী জানাচ্ছেন।এলাকাবাসীদের দাবি শামসুর মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি। যার ফলে এলাকায় শান্তি আসতে পারে। এলাকার জনগন নিরাপদভাবে এলাকায় শান্তিতে বাস করতে পারবেন।মোহিনীপুর একটা শান্তিপূণ এলাকা হবে।












