
মোঃ আব্দুর রহীম হাজারী
আকাশ বাতাস কাঁদে সেদিন
কাঁদে মানুষ জন,
কেড়ে নিল এজিদ দলে
মা ফাতেমার ধন।
বিশ্ব নবীর আদর মাখা
মা ফাতেমার ধন,
হত্যা করে শেষ করিলে
কাঁপে নি তার মন।
হোসেন ছিল নবীর নাতি
ক্ষমতার নেই মোহ,
তবু কেন সইতে হলো
কারবালার ঐ শোক।
অবৈধ জোড় রুখতে তিনি
আসছেন হয়ে বীর,
দুঃশাসনে ধরে রাখতে
কেটে নিলো শীর।
রক্তে লাল হয় সেদিন জানি
কারবালার ঐ মাঠ,
এই ঘটনা করছি মোরা
ইতিহাসে পাঠ।













