
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে রায়পুরা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ও কার্তুজসহ রিপন মিয়া নামে এক যবুক গ্রেফতার হয়েছে জানিয়েছেন পুলিশ।
শক্রুবার দিবাগত রাতে রায়পুরা থানার উপপরিদর্শক আব্দুল হালিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দূর্গম চরের পাড়াতলী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন রিপন মিয়া নামের একজন যুবকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।গ্রেফতারকৃত রিপন মিয়া উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর এলাকার শাহ আলমের ছেলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান,চরে টেটাযদ্ধু নিরসন করতে পুলিশের চৌকস একটি টিম অভিযান পরিচালনা করে রিপন মিয়াকে মধ্যনগর শরীফের বাড়ির মসজিদের সামনে থেকে গ্রেফতার করে হাজতে প্রেরন করেন।













