নড়াইল জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উদযাপন

0
138

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ১১ এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর। ১ মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব-আনন্দের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ। সকাল ০৭ঃ৩০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতের ইমামতি করেন নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের খতিব মোঃ বিলাল হুসাইন। জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণের সাথে ঈদুল ফিতর নামাজ আদায় করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল জেলা পুলিশের সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক জানান। পুলিশ সুপার মহোদয় নামাজে উপস্থিত সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইনস্ মেসে পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এ ছাড়াও মোহাম্মদ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, জনাব মোঃ দোলন মিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোঃ জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক পুলিশ লাইনস্ জামে মসজিদ ও নড়াইল জেলা পুলিশের অন্যান্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীগণ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদুল ফিতরের জামাত আদায় করেন।


নড়াইল জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here