
বিশেষ প্রতিনিধি চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়া গ্রামস্থ টিটু মিয়ার শিশু পুত্র মেহেদী হাসান(৯) নদীর পাড়ে খেলা করার সময় অসাবধনতা বসতঃ মাথাভাঙ্গা ভরা নদীতে পড়ে যায়। পুলিশ পার্কে কর্মরত কনস্টেবল তুষার ঘোষ পার্কে ডিউটি করার সময় দেখতে পায় একটি শিশু পার্কের ওপাড়ে মাথাভাঙ্গা নদীতে ডুবে যাচ্ছে এবং বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে কনস্টেবল তুষার ঘোষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। পুলিশ সদস্য সাঁতরে মাঝ নদী থেকে ডুবন্ত শিশু মেহেদী হাসানকে উদ্ধার করে। নদীর কিনারায় এসে দেখতে পায় শিশুটির হাত-পা এর সাথে মাছ শিকার করা বড়শি গেঁথে ও সুতা জড়িয়ে আছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। শিশুটিকে নিশ্চিত মৃত্যু ঝুঁকি থেকে ফিরে পেয়ে তার মা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘সময়মত যদি পুলিশ সদস্য নিজের জীবন বাঁজি রেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে আমার ছেলেকে উদ্ধার না করতেন, তাহলে আমাদের সন্তানকে হয়তো বাঁচানো যেত না। পুলিশ সদস্য তুষার ঘোষসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সকল বাবা-মায়ের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নিজেদের আদরের সন্তানের প্রতি সার্বক্ষণিক খেয়াল রাখবেন। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যায় কি-না ইত্যাদি।













