ভারী বৃষ্টিপাতে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতীর বিভিন্ন অঞ্চল।

0
106

মো :শাহ জামাল,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

গত বেশ কিছুদিন থেকেই একটানা বৃষ্টিপাতের ফলে ঝিনাইগাতী মহারশি নদীতে আবারও পাহাড়ি ঢলে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। নদীর নিয়মিত খনন, দিক পরিবর্তন, বেড়িবাঁধ, নদীর পাড় ধারণক্ষম বৃক্ষরাশি ইত্যাদি না থাকার কারণে মহারশি তার নাব্যতা হারিয়েছে। ফলে সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের ফলে নদীর পানি পাশ্ববর্তী এলাকায় ছড়িয়ে বন্যার সৃষ্টি করছে। এতে করে ক্ষতি গ্রস্থ হচ্ছে গ্রামের খেটে খাওয়া দিনমজুর থেকে সর্বস্তরের জনগণ। এ দৃশ্য দেখার যেন কেউ নেই।

গত বছর ভয়াবহ নদী ভাঙ্গনের ফলে বন্যার কথা সকলেরই দৃশ্যমান। ফলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল দিঘীরপাড়সহ অনেক অঞ্চলে জলবদ্ধতার দেখা যায়।

এতে করে বেশ কিছু দিন আগে রোপন করা ফসলি জমি পানি কবলিত হয়ে শত শত একর জমি ক্ষতিগ্রস্থ হয়। পানি বন্ধি এলাকার বাসিন্দারা শুকনো খাবার খেতে দিন পাড় করছে। এখন পর্যন্ত কোনো সংগঠন বা কাউকে সহযোগিতা করতে দেখা যায়নি।


ভারী বৃষ্টিপাতে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতীর বিভিন্ন অঞ্চল।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here