বাকেরগঞ্জে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা

0
30

মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে অভিমান করে রায়হান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত রায়হান উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে প্রেমঘটিত সম্পর্কের সূত্র ধরে বিয়ে করেন রায়হান। তিনি বাকেরগঞ্জ পৌরসভা বাসস্ট্যান্ডের “মায়ের দোয়া বেকারিতে” কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিলেন।

২৫ আগস্ট (মঙ্গলবার) সকালে প্রতিদিনের মতো তিনি নিজ কর্মস্থলে যান। তবে কাজ শুরুর ঘণ্টাখানেক পর স্ত্রীর ফোন পেয়ে তিনি হঠাৎ বাড়ি ফিরে আসেন। বাড়িতে পৌঁছানোর পর স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিজ কক্ষের দরজা ভেতরের দিক থেকে আটকে দিয়ে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে রায়হানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা দ্রুত ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


বাকেরগঞ্জে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে যুবকের আত্মহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here