
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
আজ ২৫ আগস্ট ২০২৩ রোজ শুক্রবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বিষয়টি তার ফেইসবুক আইডিতে জানিয়েছেন। পেইজবুক পোস্ট তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।”
আজ ছিলো নাজমুল হোসেন শান্তর জন্মদিন। নিজের জন্মদিনে বাবা হওয়াটা, যেকোনো বাবার জন্যই অন্যরকম অনুভূতি। আগামীবছর থেকে হয়ত বাবা-ছেলে একসাথেই জন্মদিন পালন করবেন।
কয়েকদিন আগে সন্তানের আগমন উপলক্ষে স্ত্রী সাবরিন সুলতানার সাথে ঘরোয়া আয়োজন করে। যেখানে শান্ত তার স্ত্রীর সাথে ছবি ফেইসবুকে পোস্ট করে সন্তান আগমনের কথা জানিয়েছিলো। জাতীয় দলের এই ক্রিকেটার কয়দিন আগেও ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়েছিলো, স্ত্রীর পাশে থাকতে। বলছিলো গ্রুপ পর্বের পর খেলবে না। বিশেষ সময়ে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের প্রস্তুতি পর্ব থেকেও ছুটি নিয়েছেন তিনি।










