সাতক্ষীরার কালীগঞ্জের চাচাই খ্রিস্টান মিশনে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

0
120

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

শোনো, আজ মানুষের ত্রাতা জন্ম নিয়েছেন! তিনি সেই খ্রিষ্ট স্বয়ং প্রভু! শুভ বড়দিন ২০২২ উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই ক্যাথলিগ খ্রিস্টান মিশন কর্তৃক আয়োজিত ২৫ ডিসেম্বর রবিবার শুভ বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ২৪ ডিসেম্বর রাত্র বারোটায় পবিত্র খ্রীষ্টযাগ পৌরোহিত্য করবেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা বড় দল ধর্মপল্লী পালকপুরোহিত্য ফাদার ফিলিপ মন্ডল। ২৫ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় পবিত্র খ্রিষ্টযাগ পৌরোহিত্য করবেন রোভা: ফাদার লইজি পাজি এস এক্স, বিকাল ৩ টায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় নৃত্য অনুষ্ঠান পরিবেশনায় চাচাই মিশন যুব সংঘ। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় সামাজিক নাটক “সিঁদুর চুরির বদলা নিলাম” পরিবেশনায় সাতক্ষীরার ভোমরা দীপা নাট সংস্থা। ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় চাচাই তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় সামাজিক নাটক নাটক, “আজকে বাবার ফাঁসি” ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭:০০ টায় টিকেট দশপূজা নাট্য সংস্থার পরিবেশনায় সামাজিক নাটক “অনুসন্ধান” ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় কনসার্ট পরিবেশন ঢাকা ব্যান্ড তরী শিল্প গোষ্ঠী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শুভ বড়দিন উদযাপন কমিটির সভাপতি মিস্টার নন্দনাল মন্ডল। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক সরকারি কর্মকর্তা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন ।


সাতক্ষীরার কালীগঞ্জের চাচাই খ্রিস্টান মিশনে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here