ব্রাহ্মণবাড়িয়ার উরশীউড়ায় বৈদ্যুতিক শর্ক খেয়ে নিহত ২ আহত ৩

0
176

আঃ রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া গ্রাম যেন আজ শোকাহত এক এলাকা আজ শুক্রবার জুমার নামাজের পরে উরশীউড়া ঈদগাহ সংলগ্ন দারু ভূইয়ার বাড়ির পার্শে বৈদ্যুতিক খুঁটিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন কান্দিপাড়ার হারুন শরাফতী ছেলে মিজান শরাফতী, মৃত আঃখালেক হাজারীর ছেলে বেলাল হোসাইন হাজারী,মৃত রফিকুল হকের ছেলে মজনু মিয়া, মৃত আঃ জলিল হাজারীর ছেলে হাসান হাজারী ও জনাব বজলু মিয়া, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসাইন হাজারী ও মিজান শরাফতী কে মৃত ঘোষণা করেন।
মজনু মিয়া, হাসান হাজারী ও জনাব বজলু মিয়া আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
আহতদের আপনজন সূত্রে জানা যায় তাদের শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালোর দিকে।
একই ঘটনায় একই গ্রামের ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ায় গ্রামে নেমে আসে শোকের ছায়া, গ্রামবাসী আজ এই ঘটনায় মর্মাহত।
নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।


ব্রাহ্মণবাড়িয়ার উরশীউড়ায় বৈদ্যুতিক শর্ক খেয়ে নিহত ২ আহত ৩

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here