
মোঃ তৌহিদুল ইসলাম,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ে স্থানীয় গণপরিবহন হিসেবে যে সকল যানবাহন রয়েছে তার মধ্যে এই সেইফ লাইন /লেগুনা অন্যতম। বর্তমানে এই গাড়িগুলো মানুষকে একরকম জিম্মি করে ভাড়া আদায় করতেছে সরকার জালানি তেলের দাম বাড়ানোর পর থেকে এই গাড়িগুলো যেমন খুশি তেমন ভাড়া আদায় করতেছে যাত্রীদের কাজ থেকে আর যেমন খুশি তেমন যাত্রী উঠাচ্ছে যেনো দেখার কেউ নাই।সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে যাত্রীদের কাজ থেকে বাড়তি ভাড়া আদায় করা এই পরিবহনের নৃত্যদিনের পেশা হয়ে গেছে শুধু ভাড়তি ভাড়া নিয়ে শেষ না এই পরিবহনের যাত্রী উঠানোর কোন নিয়মনীতি নাই যেখানে এক সিটে চারজন বসতে কষ্ট হয় সেখানে একটি সিটে ছয়জন না বসা পর্যন্ত গাড়ি ছাড়বে না আর এই কারনে যাত্রীদের প্রতিনিয়ত ঝগড়া করতে এই পরিবহনের চালক হেল্পারদের সাথে এই পরিবহনে নেই নারীদের জন্য আলাদা কোন সিট। এই বিষয়ে কয়েক যাত্রীর সাথে কথা বললে তারা বলেন এই পরিবহনের নিজস্ব নিয়মের যাত্রীরা জিম্মি, তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেন এবং তারা চান প্রশাসন যেন এই পরিহনগুলোর চালকদের নিয়ম মেনে চালাতে আইনগত ব্যবস্থা গ্রহন করেন।













