মাধবদীতে ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যুর পদযাত্রী এক নারী।

0
78

বিশেষ প্রতিনিধি নরসিংদী:

ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যুর পথযাত্রী নরসিংদী মাধবদী থানার আলগী গ্রামের হাসেন আলীর মেয়ে নূর জাহান বেগম (৫৫) । নূর জাহান বেগম এর দুটি কিডনীই বিকল হয়ে যাওয়ার কারণে তার ডায়ালাইসিস করানো প্রয়োজন হলে গত ১০ দিন আগে ডায়ালাইসিস করানোর জন্য তার পরিবারের লোকজন তাকে ঢাকা উত্তরার হাই কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, সেখানকার ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ডাঃ তানবীর আল-মিসবাহ্ এর কাছে গেলে তার চিকিৎসার ভুল থাকার কারণে ভোক্তভোগী নূর জাহান এর অবস্থা এখন আশংকা জনক।
ভোক্তভোগী নূর জাহান বেগম এর মেয়ে ইতি আক্তার বলেন, মা’র দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ার কারণে ফিস্টুলার প্রয়োজন তাই মাকে ঢাকার হাই কেয়ার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তানবীর আল মিসবাহ্ ফিস্টুলা করে দিলে প্রচুর ব্যাথা ও শরীর হাতপা ফুলে যাওয়ার কারণে কয়েকদিন পরেই আবার সেই ডাক্তারের কাছে নিয়ে যাই ডায়ালাইসিস করানোর জন্য পরে তিনি প্রথমে আল্ট্রাস্নো করানোর জন্য বললে আমরা পাশ্ববর্তী একটি হাসপাতাল থেকে আল্ট্রাস্নো করিয়ে নিয়ে গেলে তিনি দেখে বলেন এটার মধ্যে অনেক সমস্যা এটা আর ভালো করানো সম্ভব না বলে জানিয়ে দেন।

ভোক্তভোগীর ছেলে মানিক মিয়া বলেন, আমার মায়ের চিকিৎসা করানোর নাম করে প্রায় অর্ধলক্ষ্য টাকা নিয়েছে হাই কেয়ার জেনারেল হাসপাতাল ও সেখানকার ডাক্তার তানবীর আল-মিসবাহ্। কিন্তু ভুল চিকিৎসার কারণে এখন মায়ের অবস্থা আশংকা জনক হয়ে পড়েছে এই মুহুর্তে অন্য কোনো ডাক্তারও মায়ের চিকিৎসাও করাতে চাচ্ছেন না । তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সঠিক তদন্তের মাধ্যমে এই ডাক্তারকে আইনের আওতায় আনা হয়।


মাধবদীতে ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যুর পদযাত্রী এক নারী।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here