ডাসারে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস চাউল সঠিক নিয়মে বিতরণ

0
77

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাউলের দোকানে ৩০ টাকা দরে প্রতি ভোটার আইডি কার্ডে ৫ কেজি চাউল সঠিক নিয়মে বন্টন করছে উওর ডাসার কাঁঠাল তলা বাজারের ডিলারঃ মেসার্স তন্নি এন্টারপ্রাইজ। প্রোঃ (সৈয়দ মোবাচ্ছের আলী বিপ্লব) বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ওএমএস এর চাউলের দোকানে বিশাল লাইনে দাড়িয়ে শৃঙ্খলা মোতাবেক প্রতি ভোটার আইডি কার্ডে ৫ কেজি করে চাল নিচ্ছে সাধারন জনগন।

এ ব্যাপারে মেসার্স তন্নি এন্টারপ্রাইজ( সৈয়দ মোবাচ্ছের আলী বিপ্লব) বলেন, আমি সপ্তাহে ৫ দিন দুই হাজার কেজি করে ওএমএস এর দোকানে চাউল পাই। এবং প্রতি ভোটার আইডি কার্ডে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাউল দেই, যে পর্যন্ত আমার দোকানে চাউল মজুদ থাকে সেই পর্যন্ত আমি নিজে উপস্থিত থেকে দরিদ্র, হত-দরিদ্র, গরীব ও অসহায় সাধারন জনগনের মাঝে ওএমএস চাউল খোলা বাজারে বিতরণ করে থাকি।


ডাসারে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস চাউল সঠিক নিয়মে বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here