ঝিকরগাছা বাসস্ট্যান্ডে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

ঝিকরগাছা বাসস্ট্যান্ড সহ মহাসড়কে যত্রতত্র ইজিবাইক, ইঞ্জিন ভ্যান, রাস্তার ওপর যাত্রীবাহী বাস সহ অবৈধ দখলদারদের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। গত কয়েকদিনে একজনের প্রাণহানি সহ বেশ কয়েকটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটার পরেও কতৃপক্ষ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যার্থতার পরিচয় দিয়েছে।

গতকাল ২৬/১০/২২ তারিখ বুধবার বেলা ১টার সময় চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পার্ক করে রাখা ইজিবাইকের ওপর পড়ে ঝিকরগাছা মুসলিম এতিমখানার অফিস সহকারী কাম শিক্ষক সালাউদ্দিন হোসেন(৪৫) এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মাথার হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একটা অপারেশন করে ডাক্তাররা তার মাথার ভাঙা খুলি খুলে ফ্রিজিং করে রেখেছেন। আরেকটি অপারেশন করে সেগুলো জোড়া লাগাবেন। উনার এখনও জ্ঞান ফেরেনি। আদৌ ফিরবে কিনা ডাক্তাররা সেটি নিশ্চিত করে বলতে পারছেন না। স্বল্প আয়ের এই গরীব মানুষটার পরিবার আজ দিশেহারা। সংসার চালানোর জন্যই যাদের অন্যের শরণাপন্ন হতে হয় তারা এই রোগীর চিকিৎসা কিভাবে করাবেন সেই প্রশ্নের উত্তর আপনাদের জন্য রেখে গেলাম।

গত ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবসে ঝিকরগাছা বাজারে আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি মানববন্ধন করেছি। কিন্তু অবস্থার কোনো উন্নয়ন হয়নি।

মৃত্যুর মিছিল আর কত লম্বা হলে সড়কে শৃঙ্খলা আসবে?

আর কত মায়ের বুক খালি হলে আমরা সচেতন হবো?

যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে মহাসড়কে শৃঙ্খলা আনয়ন করুন।


ঝিকরগাছা বাসস্ট্যান্ডে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles