গ্রামে গিয়ে অনাবাদি জমি চাষ করুন: যুবকদের প্রধানমন্ত্রী

0
73

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

গ্রামে গিয়ে অনাবাদি জমি চাষ করুন: যুবকদের প্রধানমন্ত্রী দেশের কোথাও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে, সেজন্য নিজ গ্রামে গিয়ে যুবদের অনাবাদি জমি কাজে লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, তরুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। আজকের যুবকদের দেশ গড়ার কাজে মনোযোগী হতে হবে। যেহেতু ইউক্রেন যুদ্ধ, স্যাংশন (নিষেধাজ্ঞা) পাল্টা স্যাংশন। আমাদের আমদানি কঠিন হয়ে পড়েছে। তাই আত্মনির্ভরশীল হতে হবে। যুবদের বলবো, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজের গ্রামে গিয়ে প্রতিটি জমিকে কাজে লাগাতে হবে। চাষ করতে হবে, যেটাই হোক।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনোদিন যাতে দুর্ভিক্ষ না হয়, সেজন্য সব জমিতে চাষ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। অন্যদেরও বিরত রাখতে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দাবায়ে রাখতে পারবে না। আজকের যুব সমাজকে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার কাজ করতে হবে।

আওয়ামী লীগ যুবদের কর্মসংস্থান দিয়েছে, বিএনপি হত্যা করেছে দাবি করে শেখ হাসিনা বলেন, অনেকে নাকি আমাদের উন্নয়ন চোখে দেখে না। চোখ থাকতে অন্ধ হলে দেখবে কি করে? আমরা কত যুবকের কর্মসংস্থান তৈরি করেছি। আর জিয়াউর রহমান ও খালেদা জিয়া? সবই তো একই ইতিহাস। হাজার হাজার যুব নেতাদের হত্যা করেছেন।

রিজার্ভ জমিয়ে রাখলে হবে না, এটা কাজে লাগাতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ দেশের জনগণের কাজে লাগাচ্ছি। দেশের টাকা দেশে থাকছে।

যারা বলেছিলো দেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না। যে যতো কথাই বলুক বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের কাজ আমরা করে যাবো।

এইট পাস আর ম্যাট্রিক ফেল দিয়ে দেশ চালানো সম্ভব না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে। অপারেশন ক্লিনহার্টে আবার ইনডেমনিটি দিয়েছে। খুনিদের লালন পালন করা এদের চরিত্র।

শেখ হাসিনা বলেন, তারা মানিলন্ডারিয়ের এর কথা বলে। অথচ তারেক রহমানের সাজা হয়েছে মানিলন্ডারিয়ের এর দায়ে। যাদের নেতাই হচ্ছে খুন, মানিরন্ডারিং, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না। তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

তিনি বলেন, যুবলীগ আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে অবস্থান আছে (অংশ নিয়েছে)। যুবক থাকলে কাজ করার অনেক সুবিধা। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদের সম্পৃক্ত করতে যুবলীগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তরুণরাই পারে দেশকে গড়ে তুলতে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।


গ্রামে গিয়ে অনাবাদি জমি চাষ করুন: যুবকদের প্রধানমন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here