দোয়ারাবাজারে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ফ্রি খতনা ও চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

0
88

মোঃ সুমন আহমদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ঔষধ ও পোষাক বিতরণসহ খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ নভেম্বর) দিনব্যাপী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে মাইজভাণ্ডারী খানকাতে ছিদ্দিকুর রহমানের সঞ্চলনায় ২০৮ ও ২০৯ নম্বর খতনা ক্যাম্প ও নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো বিল্লাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ গোলাম হোসেন, সমাজপতি আব্দুল গফুর, সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এস এম শফিকুল ইসলাম, সরাইল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হামিদ, আজর আলী, সমছের আলী, মোহাম্মদ আলী, ডা. এনামুল হক, মো. হেলাল, ইউনুছ মিয়া, আব্দুল মালেক, মুসলিম মিয়া, রফিক মিয়া, মইনুদ্দীন, মকুদ্দুস আলী, আব্দুল হামিদ, আরেফিন, জামালসহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন– হাওর অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা ফ্রি ওষুধসহ ফ্রি খৎনা করিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। শত শত মানুষ চিকিৎসা পেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠছেন। শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের প্রতি বক্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দোয়ারাবাজারে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ফ্রি খতনা ও চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here