দুমকি সাতানী নূরানী হাফিজি দাখিল মাদরাসায় পাঠ্যোৎসব ও নবীনবরন অনুষ্ঠান পালিত

0
214

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকি সাতানী নূরানী হাফিজি দাখিল মাদরাসায় ১ লা জানুয়ারি নতুন শ্রেনীর ক্লাসের শুরু উপলক্ষে এবং নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি উপলক্ষে পাঠ্যোৎসব ও নবীনবরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদরাসার সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম প্রতিনিধিগন এবং অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেওলাত ও সবাইকে গোলাপ ফুল দিয়ে নবীনদের বরন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইমদাদুল ইসলাম সুপার, দুমকি সাতানি নুরানী হাফিজি দাখিল মাদরাসা ও পরিচালক দুমকি সাতানি এতিমখানা লিল্লাহ বোডিং। তিনি বলেন, সকল শ্রেনিতে সর্বোচ্চ উপস্থিত ছাত্র ছাত্রী কে মাসিক উপহার প্রদান করা হবে। এবং বছরের সর্বোচ্চ উপস্থিত ছাত্র ছাত্রী সহ তার অভিভাবককেও পুরষ্কার প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


দুমকি সাতানী নূরানী হাফিজি দাখিল মাদরাসায় পাঠ্যোৎসব ও নবীনবরন অনুষ্ঠান পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here