সাহিত্যঘর গণগ্রন্থাগারে পাঠক আড্ডা সম্পন্ন

0
350

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

সাহিত্যঘর গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত পাঠক আড্ডা গতকাল ৩১ ডিসেম্বর ২০২২ ইং সম্পন্ন হয়েছে। কক্সবাজারের রামুতে অবস্থিত সাহিত্যঘর গণগ্রন্থাগার প্রাঙ্গনে বিকাল ৪ টায় পাঠকদের নিয়ে উক্ত আয়োজন শুরু হয়৷ আড্ডায় গ্রন্থাগারের কাজের পাশাপাশি পাঠকেরা বই পড়ে, বই নিয়ে কথা বলে ও মতামত আদানপ্রদান করে।

পাঠক আড্ডায় গিফট পার্টনার হিসেবে যুক্ত হয় অন্বয় প্রকাশ। অন্বয় প্রকাশ এর পক্ষ থেকে পাঠকদের জন্য বই উপহার পাঠিয়েছেন সাহিত্যঘর গণগ্রন্থাগার এর সম্মানিত উপদেষ্টা শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী।

বেসরকারি যুব সংস্থা ইয়ুথ পজিশন বাংলাদেশ এর সহযোগিতায় আড্ডায় চা-কফির ব্যবস্থা করা হয়। আড্ডা শেষে সকল পাঠককে গল্প, কবিতা ও উপন্যাস বই উপহার দেওয়া হয়। পাঠক আড্ডায় সাহিত্যঘর গণগ্রন্থাগার এর ২য় কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক রিমন বড়ুয়া এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না আলম এর সঞ্চালনায় পাঠক আড্ডা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ এর অর্থ সম্পাদক সজীব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক কলি বড়ুয়া, ক্রীড়া সম্পাদক মোবারক হোসেন, উপ শিক্ষা ও সাহিত্য সম্পাদক আরজিনা নেওয়াজ মাহি, সদস্য সূর্য্যয় বড়ুয়া শুভ। নতুন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিজয় বড়ুয়া ও সুমন্ত বড়ুয়া।

পুরাতন বছর বিদায় দিয়ে নতুন বছরে সাহিত্যের প্রসারে দৃঢ় প্রত্যয় নিয়ে সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পথচলা শুরুর আহ্বান জানান এর প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া। নতুনদের জন্য আরও সুন্দরভাবে সাজিয়ে এগিয়ে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন সহ-প্রতিষ্ঠাতা তামান্না আলম।

সকলের ঐক্যবদ্ধ সংগ্রাম ও দৃঢ় সংকল্প বজায় থাকলেই সাহিত্যঘর গণগ্রন্থাগার এর লক্ষ্য-উদ্দেশ্য অর্জন সম্ভব। সাহিত্য প্রবাহিত হোক, পৃথিবী বইয়ের হোক স্লোগানে পথচলা সাহিত্যঘর গণগ্রন্থাগার এর বইয়ের সংগ্রহ হাজার ছাড়িয়ে অনেকদূর ছড়িয়ে গেছে।

সকলের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতা কামনা করে সাহিত্যঘর গণগ্রন্থাগার এর ২০২২ সালের শেষ আয়োজন পাঠক আড্ডা সমাপ্ত করে সকলে একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং এবছর শেষবারের মতো সাহিত্যঘর গণগ্রন্থাগার এর লোহার শিকল বন্ধ করা হয়।


সাহিত্যঘর গণগ্রন্থাগারে পাঠক আড্ডা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here