
মোঃ কবির গাজী,ক্রইম রিপোর্টার পটুয়াখালী:
মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শনিবার ৩১/১২/২০২২ইং ডিসেম্বর বিকাল ৪.০০ ঘটিকার সময় গলাচিপা থানা পুলিশের আয়োজনে গলাচিপা থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, তিনি বলেন মাদকদ্রব্য মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। দেশে এখন কত রকমের মাদক আসছে, তা বলে শেষ করা যাবে না। ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন- সর্বনাশা এসব মাদকদ্রব্য পার্শ্ববর্তী দেশ থেকে যেমন আসছে, তেমনি দেশেও ভেজাল উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। ফলে একই সঙ্গে মাদক ও ভেজাল দু’ধরনের ক্ষতির মুখে পড়ছে সেবনকারীরা।
যৌন হয়রানির ঘটনা এদেশে অনেক মেয়েকে লেখাপড়া ছাড়তে বাধ্য করেছে,শিশুবিয়ের দিকে ঠেলে দিয়েছে
যৌন হয়রানি বন্ধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই সে সবাইকে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।
পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আতিকুল ইসলাম, থানার অন্যান্য অফিসারবৃন্দ, গলাচিপা থানা এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













