নানা আ‌য়োজ‌নের ম‌ধ্য‌ দি‌য়ে ইতনা মাধ্য‌মিক ‌বিদ্যালয়ের ১২৪ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।

0
98

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

আজ ২ জানুয়ারী ২০২৩ইং রোজ সোমবার সকাল ১০ঘ‌টিকার সময় ঐ‌তিহ্যবাহী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের ইতনা মাধ্য‌মিক বিদ্যালয় ও ক‌লেজ অঙ্গ‌নে শিক্ষার্থী ও শিক্ষ‌দের উপ‌স্থি‌তি‌তে প্র‌তিষ্ঠান‌টির ১২৪তম প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী উদযা‌পিত হ‌য়ে‌ছে। এসময় সহকারী অধ্যাপক আ‌মিরুল ইসলা‌মের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন গভা‌র্ণিং ব‌ডির সদস্য মোঃ ইজাবুল শেখ, সহকারী প্রধান শিক্ষক মাহাবুর রহমান এবং অধ্যক্ষ অ‌নিন্দ সরকার।

আনন্দ উৎসব ও র্্যালী শে‌ষে প্র‌তিষ্ঠা‌নের ম‌ঞ্চে কেক কে‌টে ইতনা মাধ্য‌মিক বিদ্যালয় ও ক‌লে‌জের গৌরবময় ১২৪ প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উদযা‌পিত হয়। আগামী ২০২৪ সা‌লের জানুয়ারী ২ তা‌রি‌খে প্র‌তিষ্ঠা‌নের ১২৫ বছর উদযা‌পন উপল‌ক্ষ্যে প্রক্তন শিক্ষার্থী‌দের আমন্ত্রন জা‌নি‌য়ে সাংস্কৃতির মধ্য দি‌য়ে অনুষ্ঠানটি শেষ হয়।


নানা আ‌য়োজ‌নের ম‌ধ্য‌ দি‌য়ে ইতনা মাধ্য‌মিক ‌বিদ্যালয়ের ১২৪ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here