নড়াইলে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

0
94

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

আজ (০২ জানুয়ারি ২০২৩) ৫৫ পদাতিক  ডিভিশন এর দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এবং নড়াইল জেলার মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,এসবিপি (বার), ওএসপি, এনডিইউ,পিএসসি, পিএইচডি।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সময়ের সাথে তাল
মিলিয়ে আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ,সুশৃংখল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকান্ড,জাতীয় দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম উন্নত রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়
সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।

এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি; সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; চিফ কনসালটেন্ট
জেনারেল মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, এসপিপি, এনডিইউ, পিএসসি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সেনাবাহিনী প্রধান চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচী পরিচালনা করছে। এই কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ধরনের
দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা এবং বিশেষ পরামর্শ প্রদান ও অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়।
সেবামূলক এই ক্যাম্পেইনটি বেসামরিক পরিমন্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে।পরিদর্শনকালীন সময় সেনাসদর ও স্থানীয় ফরমেশন সমূহের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয়
বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নড়াইলে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন ও স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here