পবিপ্রবি’র ২০ গবেষক বিশ্বসেরা গবেষকেদের তালিকায়

0
193

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৩ এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি’র) ২০ জন গবেষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।

২ জানুয়ারি (সোমবার) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। তালিকায় বাংলাদেশের ৬৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।

এ তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পবিপ্রবি’র অধ্যাপক গোপাল সাহা, সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা, সহকারী অধ্যাপক মোঃ আবুবক্কর সিদ্দিক, অধ্যাপক চিন্ময় বেপারী, সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি, সহকারী অধ্যাপক মোঃ রেসাদ মল্লিক, অধ্যাপক মোঃ রুবেল মাহমুদ, সহকারী অধ্যাপক মোঃ মাইনুল ইসলাম রাশাদ, সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, প্রফেসর মোঃ কাওসার নিয়াজ বিন সুফিয়ান, আসাদুসজ্জামান সুমন, মো. মাহি ইসলাম মোল্লা, মোঃ সিয়াম তালুকদার, মোঃ মাহেদী হাসান, মোঃ মিজানুর রহমান, মাকসুদুল ইসলাম, আরিফ উদ্দিন আহমদ, প্রদীপ কুমার সরকার।

উল্লেখ্য, আ্যলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষক, অধ্যাপকদের কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে রাংর্কিংটি প্রকাশ করা হয়েছে।


পবিপ্রবি’র ২০ গবেষক বিশ্বসেরা গবেষকেদের তালিকায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here