
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ ভুলতা গাউছিয়া নতুন বাজার পাশে থাকেন মোঃ হারুন মিয়া।সংসারিক জীবনে এক মেয়ে ও এক ছেলে ৷
মোঃ হাসান মিয়া বয়স ৪বছর জন্মের পর থেকেই কথা বলা বা কানে শুনেন না। তখন তারা বুজতে পারেন ছেলেটি প্রতিবন্ধী। অনেক চিকিৎসা করেও ফল হয়নি।এক সময় মোঃ হারুন মিয়া ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ চিকিৎসা নেন। প্রতিবন্ধী ছেলেকে একটি কক্লিয়ার ইমপ্লান্ট মেশিন প্রদান করেন।মেশিন টির দাম প্রায় ১১লাখ টাকা সরকারি ভাবে তিনি পেয়েছেন ১৫ হাজার টাকায়। ৩মাস ব্যবহার করার পর নিজ বাসা থেকে মেশিন টি চুরি হয়ে যায়। অনেক খুজা খুজি করার পরেও মেশিন টি পাওয়ার যায়নি।
এ বিষয় নিয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের এবং জিডি করা হয়,জিডি নাম্বার ১০৭১ দরিদ্র হাছানের বাবা পুনরায় মেডিকেল যোগাযোগ করলে তাহাকে বলেন,১১লাখ টাকা লাগবে।দরিদ্র হাছানের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, বেতন পান মাত্র ৮হাজার টাকা,নিজ সংসার চালাতেই খরচ হয় পুরো টাকা । ১১লাখ টাকা কোথায় পাবেন তিনি। এ বিষয় এ দেশের মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিনি।












