নড়াইলে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

0
50

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় তুলি বেগম (১৯) নামে এক গৃহবধূরকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী রবিন মোল্যা (২৫) এর বিরুদ্ধে। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিন মোল্যা লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের সাকায়েত মোল্যার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাত মাস আগে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামে সাকায়েত মোল্যার ছেলে রবিন মোল্যার সাথে একই ইউনিয়নের মোচড়া গ্রামের ইলিয়াস শেখের মেয়ের বিবাহ হয়। বিবাহের পর থেকেই ববিন তার শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকার জন্য চাপ দেয় তার স্ত্রী তুলিকে। এক পর্যায়ে তার শ্বশুর ইলিয়াস তাকে ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে আবার ও রবিন তাকে টাকার জন্য চাপ দেয়। শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রবিন তাকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন। শনিবার ভোরে ৫ টার দিকে রবিনের বাবা ইলিয়াস শেখের বাড়ি গিয়ে খরব দেন। পরে ইলিয়াসও তার পরিবারের লোকজন রবিনের বাড়িতে গিয়ে মৃত অবস্থা মাটিতে রেখেছে তার মেয়ে তুলিকে। ইলিয়াস শেখ আরও বলেন, আমার মেয়ের গলায়,কানে,পায়ে,ও বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তারা আমার মেয়েকে যৌতুকের টাকার জন্য মেরে ফেলেছে আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।


নড়াইলে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here