
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
দুমকিতে ৫০০ গ্রাম গাজাসহ জামাল দেওয়ান(৩৫) নামে এক যুবককে আটক করছে দুমকি থানা পুলিশ।
সোমবার রাত ১২.২০ ঘটিকার সময় এসআই (নিঃ)/ মোঃ সাকায়েত হোসেন এর নেতৃত্বে সংগীয় এসআই (নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন,এএসআই(নিঃ) মোঃ আরিফ হোসেন, এএসআই(নিঃ) মোঃ মামুন হোসেনগণ দুমকি থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য বিশেষ অভিযানে নিয়োজিত থাকাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া সাকিনের সাক্ষী কবির হোসেন এর মুদি মনোহারী দোকানের সামনের ইট সলিং রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামী মোঃ জামাল দেওয়ান (৩৫), পিং-মোঃ আক্কেল আলী দেওয়ান, সাং- পশ্চিম মুরাদিয়া, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী এর হেফাজত হইতে একটি আকাশী রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে দুমকি থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।













