দীঘিনালায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বই বিতরণ কর্মসূচি।

0
414

মোঃ হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালস্ত রশিক নগর মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বই সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে মানবিক ও সেচ্ছাসেবা মূলক সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ। ‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’ স্লোগানকে সামনে রেখে উপজেলার সেচ্ছাসেবকদের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আবাম ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা রবিউল ইসলামের নের্তৃত্বে দীঘিনালায় ১ জানুয়ারি ২০২৩ নতুন বছর গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য বই সামগ্রী বিতরণ করা হয়

এছাড়াও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মুরাদ শামসুল আলম খান এর একান্ত প্রচেষ্টার মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এক বেলা খাবার কর্মসূচি, গরীব, দুস্থ, অসহায় পরিবার ও শিক্ষার্থীদের মাঝে বস্ত্র, ত্রান, অর্থ ও সেলাই মেশিনসহ বিভিন্ন সহযোগিতা করে থাকেন বলে জানিয়েছেন আবাম ফাউন্ডেশন’র খাগড়াছড়ি জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা রবিউল মোস্তফা।


দীঘিনালায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বই বিতরণ কর্মসূচি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here