গোয়াইনঘাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

আব্দুল কাদির, গোয়াইনঘাট (সিলেট):

রবিবার (৮ আগস্ট) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান উপজেলা অফিসিয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা কৃষি অফিসার সুলতান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা, পজীপ কর্মকর্তা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী মহিলাগণ।
বক্তারা বলেন, বঙ্গমাতা শুধু একজন গৃহিনী ছিলেন না, তিনি ছিলেন বাঙালির স্বাধীকার আন্দোলনের একজন নির্ভীক সৈনিক। সকল আন্দোলন সংগ্রামে অতন্দ্র প্রহরীর মতো তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস যুগিয়েছেন। বঙ্গবন্ধু জেলে থাকাবস্থায় তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন পরামর্শ দিয়ে, সাহস দিয়ে পাশে থেকেছেন। বাঙালির মহান স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য উল্লেখ করে বক্তাগণ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুব মহিলাদের হাতে অতিথিবৃন্দ শেলাই মেশিন ও নগদ দুই হাজার টাকা করে তুলে দেন।


গোয়াইনঘাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here