
আব্দুল কাদির গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মরহুম ডাঃ রুহুল আমিনের সহধর্মিণী মোছাঃ রাজিয়া বেগমের (৫০) ইন্তেকাল হয়েছে। (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)! গতকাল শুক্রবার (৬ আগস্ট) রাত ৮.০০ ঘটিকায় মোছাঃ বেগমের ইন্তেকাল হয়। মৃত্যুকালে তিনি ৩ জন কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মরহুম ডাঃ রুহুল আমিনের বাড়ি উপজেলার নবগঠিত ১০ নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়নের পুকাশ দিঘিরপাড় (কাজী বাড়ী) গ্রামে। মরহুমার জানাযা আজ শনিবার বেলা ২ ঘটিকায়, স্থানীয় পুকাশ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।













