রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে ২ আনসার সদস্যের মরদেহ উদ্ধার

0
100

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার শাখা অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য টাঙ্গাইল ধনবাড়ী দরিচন্দ্র বাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং ফরিদপুর ভাঙ্গা পূর্বসদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে তৌহিদ আহমেদ (২৪)।

প্রাথমিকভাবে ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট খোলা দেখে ও কোনো আনসারের সাড়া শব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। পরে নয়ন মিয়া পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। অগ্রনী ব্যাংক নরসিংদী জোনাল ইনচার্জ শাহজাহান খান বলেন- ব্যাংকের সবকিছু অক্ষত অবস্থায় আছে কোন মালানাল বা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়নি।

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের জানান- একটি মরদেহ বসা অবস্থায় অপর জনের দেহ শোয়া অবস্থায় পেয়েছি এই মুহর্তে মৃত্যুর কোন কারন বলতে পারছিনা আমাদের বিভিন্ন টিম কাজ করছে তদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।লাশ সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে।


রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে ২ আনসার সদস্যের মরদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here