
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দিঘীনালা হাচিনসনপুর- এ প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমির সবক প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৮জানুয়ারী,২৩ বুধবার সকাল ১০ঘটিকার সময় একাডেমি প্রাঙ্গণে একাডেমির পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর পরিচালনায় ও সাবেক ইউপি সদস্য জনাব নুরুল আবছার মুনাফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব, মাওলানা এম, এ, জামালুল হাসান জামিল, সবক প্রদান ও নসিহত পেশ করেন, কবাখালি মাদ্রাসার মুহতামিম, মাওলানা শেখ বাহার উল্লাহ ৷
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দ্বীনি শিক্ষার গুরত্ব ও ফজিলতে উপর দিকনির্দেশনামূলক গুরত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা বাস টার্মিনাল মসজিদের খতীব, মাওলানা রুহুল আমিন, মেরুং বাজার মসজিদের খতীব, মাওলানা হামিদুল্লাহ নোমান, পূর্ব হাচিনসনপুর জামে মসজিদের খতীব, মাওলানা কাউছার আজিজ, ইউপি সদস্য জনাব মোঃ ইউনুস সরকার, কবাখালী সপ্রাবির প্রধান শিক্ষক, জনাব একেএম বদিউজ্জামান জিবন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনাব মোঃ আবদুল হান্নান,
হাচিনসনপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক, জনাব মোঃ বেলাল হোসেন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, একাডেমি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও ছাত্র ছাত্রীদের সম্মানিত অভিভাবক বৃন্দ।













