জাফলংয়ে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার প্রশিক্ষণ

আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট):

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ট্যুরিস্ট পুলিশের ভবনসমূহের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণের লক্ষ্যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার মহড়া অনুষ্ঠিত হয়।

 

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট ২০২১) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী, জাফলং ট্যুরিস্ট পুলিশ অফিসের সামনের মাঠে অগ্নি সুরক্ষার লক্ষ্যে মহড়ার আয়োজন করা হয়।

অগ্নি মহরায় ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের পুলিশ সদস্যগণ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারনা ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহন করেন।

ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের ইউনিট ইনচার্জ ওসি মোঃ রতন শেখের আবেদনের প্রেক্ষিতে সিলেট- জৈন্তাপুর থানার, ফায়ার ব্রিগেড অফিসার ও সদস্যরা এসে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেন


জাফলংয়ে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার প্রশিক্ষণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here