এড. লুৎফুর রহমানের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ’র শোক

আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট):

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, গণ পরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী এড. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য কামাল আহমেদ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় কামাল আহমেদ বলেন, এড লুতফুর রহমান একজন সৎ ও প্রবীণ রাজনীতীবিদ ছিলেন। তিনি সকলের কাছে একজন ভাল মানুষ হিসাবে পরিচিত। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ছিলেন। সিলেট বাসী হারলো একজন অভিবাকে,আমি তাহার বেদিহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন।


এড. লুৎফুর রহমানের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ’র শোক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here