
মুশফাকুর রহমান সিলেট বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেট-বিয়ানীবাজার- বারইগ্রাম সড়কের জলঢুপ এলাকায় ঝুঁকিপুর্ণ সেই গর্ত সংস্কার করেছে সড়ক ও জনপদ।
‘বিয়ানীবাজারে শিক্ষক নিহতের ঘটনায় সওজ’র অবহেলাকে দোষছেন স্থানীয়রা’ শিরোনামে বিভিন্ন প্রত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকার বিপদজনক বাঁকে বছরে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটে । নতুন করে সড়কের ওই অংশে মারাত্মক একটি গর্ত সৃষ্টি হয়েছে।
যার পাশে গত বুধবার (১লা সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত যানের চাপায় মারা যাওয়া স্কুল শিক্ষক আয়ুব আলীর লাশ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ ছিলো বিপদজনক বাঁক এলাকায় এমন মারাত্মক গর্ত থাকায় এই দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে সড়ক ও জনপদের উপ সহকারি প্রকৌশলী মোঃ আতাউর রহমান আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করা হবে। আশ্বাস প্রদানের পর রাস্তার সেই গর্তটি সংস্কার করেন দেন সড়ক ও জনপদের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
সওজ’র এমন কার্যকর প্রদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা।
এবিষয়ে সড়ক ও জনপদের উপ সহকারি প্রকৌশলী মোঃ আতাউর রহমান বলেন, গত সপ্তাহে সড়কের এই অংশে সংস্কার কাজ কারনো হয়েছে। তখন গর্তটি দেখা যায়নি। রাস্তা চলাচল উপযোগী রাখতে নিয়মিত ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে সংস্কার করা হচ্ছে বলে জানান তিনি।













