
মোঃ শাহানশাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেতুলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১:০০ টাই কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হবিবর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেন।
বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:হবিবর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের শিক্ষক মো. হাফিজ উদ্দিন প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মোঃ খালেক হাসান প্রভাষক (পদার্থ বিজ্ঞান) মো:আবু জাহের প্রভাষক (উৎপাদন ব্যাবস্থাপনা) শিক্ষানুরাগী মো. নাজমুল হক প্রমুখ।













