আগামীকাল থেকে দুই দিন ব্যাপী তালিম পুরে ইসলামী মহাসম্মেলন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

দুই দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর আয়োজনে করেছে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান তালিম পুর বাহার পুর ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদরাসা।

আগামীকাল রবিবার ও সোমবার (০৫ ও ০৬ ফেব্রুয়ারী ) তালিম পুর বাহার পুর ঈদগাহ্ ময়দানে এ বার্ষিক মহাসম্মেলন ও ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুজুর্গানে দীন ও ইসলামি চিন্তাবিদগন বয়ান করবেন বলে জানা গেছে।

এছাড়াও তেলাওয়াত, ইসলামি সংগীত, গজল, হামদেনাথ পরিবেশন করবেন একঝাক তরুণ হাফেজ ও ইসলামি সংঙ্গীত শিল্পীবৃন্দ।
তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন অনলাইন চ্যানেলে।

তালিম পুর বাহার পুর ইয়াকুবিয়া দাখিল ও হাফিজিয়া মাদরাসার সুপার হযরত মৌলানা মোঃ আবু তাহের জানান ইতিমধ্যে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে যথা সময়ে ইসলামী মহাসম্মেলন ও ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বরাবরের মতো এবারো আশেপাশের উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগমের আশংকা করা যাচ্ছে। সেজন্য মাহফিল পরিচালনা কমিটি যানবাহনের পার্কিংসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় তিনি এ মহতি সম্মেলনে ও ঈসালে সাওয়াব মাহফিলে সবান্ধবে যোগদান ও দোয়ায় শামিল হতে তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন।


আগামীকাল থেকে দুই দিন ব্যাপী তালিম পুরে ইসলামী মহাসম্মেলন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles