দুমকিতে বিএমএসএফ’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
64

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার উদ্যোগে ‘ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও প্রচলিত মিশ্রন ভাষার ব্যবহার পরিহার করে মাতৃভাষার প্রচলনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসাইনে’র সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোঃ বাহাদুর হোসেনে’র সঞ্চালনায় সকাল ১০ টায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে সভাপতি এম আমির হোসাইন,সহ সভাপতি জাহিদুল ইসলাম ও সাইদুর রহমান খান, সাধারন সম্পাদক মোঃ বাহাদুর হোসেন, যুগ্ম সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল ফাহাদ, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আতিকুল ইসলাম, সহিদুল ইসলাম সরদার ও মোঃ মনিরুজ্জামান প্রমূখ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শীর্ষক বক্তব্য রাখেন।

সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।


দুমকিতে বিএমএসএফ’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here