
আব্দুল কাদির, গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে চম্পকনগর গ্রামের নিজাম উদ্দিন (৫৭) এর বাড়ীতে পুর্ব শত্রুতার জের ধরে হাবিবা আক্তার (৩০) নামের এক মহিলাকে পিঠিয়ে রক্তাক্ত জখম করা্র অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টায়।

জানাযায়, পশ্চিম জাফলং ইউপির চম্পকনগর গ্রামের সৌদিআরব প্রাবাসী সুহেল আমদের স্ত্রী হাবিবা আক্তার (৩০) এর সাথে নিজাম উদ্দিন (৫৭) এর ছেলে ও আহত মহিলার দেবর আলমগীর (২৩) এর পুর্ব শত্রুতা ছিলো। এর ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর রাত ৮টায় আলমগীর ও তার ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়।
এতে ঐ মহিলা মধ্যখানে শালিসে উপস্থিত হলে আলমগীর (২৩) মহিলাকে গালিগলাজ করে এবং হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় এবং চোখে অাঘাত করে। এতে গুরুতর আহত হয় হাবিবা। আহত গৃহবধূ বর্তমানে গোয়াইনঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।













