প্রশাসনের নজর এড়িয়ে চলছে অবৈধ কয়লার ভাটা হচ্ছে পরিবেশ দূষন।

0
96

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে পারমল্লিকপুর গ্রামের পশ্চিম পাশে পারমল্লিকপুর- নোয়াপাড়া মাঠের মধ্যে সরকারি অনুমতি ছাড়া প্রশাসনের নজর এড়িয়ে চরছে কয়লার ভাটা গড়ে তুলে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে।

সরোজমিন ঘুরে দেখা যায় ওই মাঠের চারিদিকে ফসলি জমি, তার মধ্য অসাধু ব্যাবসায়ী নড়াইল সদর থানার বাশগ্রাম ইউনিয়নের শালিখা গ্রামের সালাম শেখের ছেলে লাবলু শেখ গড়ে তুলেছেন এই অবৈধ কয়লা ভাটা।এই ভাটায় ৬ টি চুলা আছে প্রতি চুলা থেকে ৫০/৬০ মন কয়লা পাওয়া যাবে বলে জানান ওই ভাটার মিস্তিরি লাবলু কাজি। তাহলে ঐ ভাটা থেকে ৬/৮ দিন পর ৩০০ মন কয়লা উৎপাদন করে ঢাকায় চড়া দামে বিক্রি করছে ভাটা মালিক লাবলু শেখ। ভাটা এলাকায় গেলে ধুমায় শ্বাস বন্ধ হয়ে আসে এবং কেমন একটা গন্ধ ছড়াচ্ছে।

কয়লা ভাটা মালিক লাবু শেখের সংগে কথা হলে তিনি বলেন এই কয়লা ভাটা করতে আমার অনুমতি লাগেনা। আপনারা যা মনচাই তাই লিখে দেন।

এব্যাপারে নড়াইল জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামাল মেহেদির সংগে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি এই ব্যপারে কিছু জানিনা না, আপনার নিকট থেকে শুনলাম এবং আমি অতিসত্বর আইনগত ব্যবস্থা নিবো।


প্রশাসনের নজর এড়িয়ে চলছে অবৈধ কয়লার ভাটা হচ্ছে পরিবেশ দূষন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here