
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনটি বড়লেখা হতে এডভেঞ্চার ওয়াল্ড ফান এন্ড ফ্যামেলি ট্যুরিজম পার্ক সিলেটর উদ্দ্যেশে সকাল ৯:৩০ মিনিটে রওনা হয়। এবং বনভোজনের গাড়ি তিনটি বেলা ১ টার সময় পার্কে পৌছে। বনভোজনে স্কুলের পরিচালক আব্দুল হক, এম এ শহিদ খান, রুহেল আহমদ, কবির হোসেন,কবির আহমদ,,মুক্তালাল বিশ্বাস,ও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও পরিচালক মইনুল ইসলাম, সহকারী শিক্ষক ও পরিচালক তপন চৌধুরী, শিক্ষক ও পরিচালক এমাদ উদ্দিন, শিক্ষক লোকনাথ পাল, শিক্ষিকা ছামসুন নাহার, নওসিন আনজুম, অনিমা রানী দে, সুলতানা বেগম, দিলারা বেগম, শাহনাজ তানজিম, মৌসুমি মোস্তফা, আখি আক্তার ও অভিবাবকবৃন্দ প্রমুখ।
বনভোজনে শিক্ষার্থীদের উদ্দ্যেশে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল হক ও পরিচালক কবির হোসেন বলেন, বনভোজন একটি শিক্ষনীয় সফর, এ সফরে বিনোদনের পাশাপাশি মেধা বিকাশে সুযোগ রয়েছে, তাই প্রতি বছরের মত এবারও আমরা বনভোজনের আয়োজন করেছি। বনভোজনে যাওয়ার পূর্বে সকালে ৮:৩০ সময় নাস্তা বিতরণ করেন এবং বেলা ২:৩০ মিনিটে দুপুরের খাবার বিতরণ করেন। দুপুরের খাবারের পর র্যাফেল ড্র হয় এবং শিশুদের কাছে ডেকে এনে তাদেরকে কাগজের লেখা তুলিয়ে লটারির মাধ্যমে ৭০ জন বিজয়ী নির্বাচিত করেন।
তারপর শিক্ষক শিক্ষিকা ও পরিচালকবৃন্দ ৭০ জনের হাতে পুরুষ্কার তুলে দেন। গাড়ি ৩ টি এডভেঞ্চার ওয়াল্ড ফান এন্ড ফ্যামেলি ট্যুরিজম পার্ক সিলেট হতে বড়লেখার উদ্দ্যেশে বিকাল ৫ টায় রওনা হয় এবং বড়লেখায় বনভোজনের গাড়ি তিনটি রাত ৮ টার সময় পৌছায়।
এডভেঞ্চার ওয়াল্ড ফান এন্ড ফ্যামেলি ট্যুরিজম পার্ক সিলেটর সর্ম্পকে ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার ম্যানেজিং কমিটির সভাপতি এম এ শহিদ খান এ প্রতিনিধিকে বলেন, পার্ক টি বড় জায়গা নিয়ে করা হয়েছে, এখানে স্কুলের বনভোজনের জন্য সু-ব্যবস্থা রয়েছে। এবং শিশু এবং বড়দের জন্য সকল ধরনের খেলা রয়েছে, আমাদের শিক্ষার্থীরা এখানে এসে খুব আনন্দ ও উল্লাস করেছে, তাদের এ আনন্দ ও উল্লাস দেখে আমরা খুবই আনন্দিত। এখানে এসে আমরা বিনোদনে ঐতেহ্যগুলো উপভোগ করলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন Mu TV এর পরিচালক সাংবাদিক মোস্তফা উদ্দিন, সাংবাদিক হানিফ পারভেজ ও অভিভাবক জাহিদ হাসান জাবেদ প্রমুখ।










