
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লাললমনিরহাটের পাটগ্রামে জোংড়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জোংড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নোমান হোসেন নোমানের সভাপতিত্বে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, শেখহাসিনা ভোটাধিকারের কথা বলেছিল কিন্তু তা তিনি করেন নাই বরং ভোটাধিকার হরণ করেছে।এসময় তিনি আরো বলেন, বিএনপির ঘোষিত ১০ দফা দাবী আদায় করা হবে। সরকার ক্ষমতা ছাড়তে চাইবেনা ঠিকই কিন্তু আন্দোলনের মাধ্যমে আদায় করে নেয়া হবে।
আন্দোলন, সংগ্রামে যারা সবসময় পাশে থাকবেন, দল ক্ষমতায় আসলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন লাললমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ,বিশেষ বক্তা হিসেবে ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী। উদ্বোধক হিসেবে ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক রাবিউল ইসলাম। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন জোংড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সৈয়দ নূরআলম খন্দকার মিন্টু, জেলা যুবদলের সফর সঙ্গী হিসেবে ছিলেন হাতীবান্ধা উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রেজাউল করিম, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, সদস্য সচিব কুদরতই মেহেরবান মিঠু,আদিতমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুবক্কর সিদ্দিক বাক্কার প্রমুখ।













